ঈদুল আজহা উপলক্ষে সকল মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৬:১৮

ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যান্য দিবসের মতো, শুভেচ্ছার নিদর্শন স্বরূপ প্রধানমন্ত্রী শনিবার রাজধানীর মোহাম্মদপুরের গজনভি রোডে অবস্থিত শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার -১)-এ অবস্থানরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল, ফল ও মিষ্টি উপহার পাঠান। 

প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন এবং সহকারী প্রেস সচিব এবিএম সারওয়ার-ই-আলম সরকার সকালে তাদের হাতে এই উপহার সামগ্রী পৌঁছে দেন। 

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

আরো পড়ুন : ত্যাগের শক্তি হবে জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়: কাদের

তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট হত্যাযজ্ঞের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।বাসস

ইত্তেফাক/ইউবি