জুয়া খেলায় উৎসাহ, কোহলি-তামান্নার বিরুদ্ধে মামলা

আপডেট : ০২ আগস্ট ২০২০, ০৯:৪৩

অনলাইনে জুয়া খেলায় উৎসাহ দেয়ায়, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিরুদ্ধে গ্রেফতারি চেয়ে মামলা হয়েছে মাদ্রাজ হাইকোর্টে।

চেন্নাইয়ের এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন। আদালতে করা অভিযোগে বলা হয়েছে, কোহলি ও তামান্নার মতো তারকাদের ব্যবহার করে যুব সমাজের ধ্বংস হচ্ছে। এজন্যই দু’জনকে গ্রেফতার করা উচিত।

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের নতুন জার্সি

আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হবে।

ইত্তেফাক/এমআর