ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি

আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৪:০১

ঈদের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি হচ্ছে। রবিবার ঢাকার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে কোরবানির চিত্র।

নগরবাসী জানিয়েছেন, কসাই সংকট, একাধিক পশু কোরবানি দেওয়া এবং ঈদের দিন ঝামেলা এড়াতে তারা পরদিন পশু কোরবানি দিচ্ছেন।

ইসলামের বিধান অনুযায়ী, তিন দিন কোরবানি দেওয়া যায়। ঈদের দিন ও জিলহজ মাসের ১১ এবং ১২ তারিখ দিনেও পশু কোরবানি করা যায়। 

ইত্তেফাক/জেডএইচ