কেশবপুরে চাল ব্যবসায়ীকে হত্যা

আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৯:৩২

যশোরের কেশবপুরে উপজেলার চাঁদড়া গ্রামে দুর্বৃত্তরা এক চাল ব্যবসায়ীকে হত্যা করেছে। রবিবার রাতে তাকে হত্যা করা হয়। এরপর পুলিশ আজ সোমবার (৩ আগস্ট) সকালে ওই গ্রামের পূজা মণ্ডপের পাশের একটি কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করে।

থানা পুলিশ জানায়, উপজেলার চাঁদড়া গ্রামের মৃত দূর্গাপদ দত্তের ছেলে চাল ব্যবসায়ী সাধন কুমার দত্তের (৫৮) গলায় দড়ি, পা বাঁধা ও মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: দফায় দফায় বন্যায় সিলেট অঞ্চলে কৃষির ব্যাপক ক্ষতি

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, চাল ব্যবসায়ী সাধন কুমার দত্তকে গলায় দড়ি, পা বাঁধা ও মুখ থেঁতলানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ ও মুখমণ্ডলে আঘাত করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় কেশবপুর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এএএম