মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদভি (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তার মৃত্যু হয়।
নিহত সাদভি নড়াইল জেলার লোহাগড়া থানার ইটনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে গোপালগঞ্জ ঘুরতে যাচ্ছিল তারা। কাঁঠালবাড়ী ঘাট পেরিয়ে পদ্মাসেতুর এ্যাপ্রোচ সড়ক দিয়ে তাকে বহনকারী মোটরসাইকেল এগিয়ে আসলে পাঁচ্চর গোল চত্বরের কাছে হঠাৎ করেই ব্রেক করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গোলচত্বরে গিয়ে আঘাত হানে। এসময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর পাঠানোর সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: পাবনার ব্যবসায়ীরা প্রায় ৩ কোটি টাকার চামড়া নিয়ে শঙ্কায়
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই এম আশরাফুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। পুলিশ ও স্থানীয়রা তাকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফরিদপুর পাঠানোর সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।’
ইত্তেফাক/এএএম

