বন্যা নিয়ন্ত্রণে সচেতন হোন

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২১:৩৭

আমাদের দেশের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে বাসস্থানহারা হচ্ছে মানুষ। দুর্ভোগে পড়ছে তারা গৃহপালিত পশুপাখি ও নিজেদের বাসস্থান নিয়ে। নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে যাওয়ার একমাত্র কারণ হলো বেড়িবাঁধগুলো দীর্ঘদিন ধরে সংস্কার না করায়। একদিকে করোনা অন্যদিকে বন্যা। অসহায় হয়ে পড়ছে নিম্নাঞ্চলের মানুষগুলো। তাই সরকারের কাছে অনুরোধ—বেড়িবাঁধ সংস্কার করে নিম্নাঞ্চলগুলোতে বন্যা নিয়ন্ত্রণ করা হোক।

ইমতিয়াজ হাসান রিফাত

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়