মাদকমুক্ত পুলিশ গঠনে জিরো টলারেন্স :আইজিপি

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২২:০৮

বিশেষ প্রতিনিধি

পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, মাদকমুক্ত পুলিশ গড়তে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। আমরা বাংলাদেশকে ‘মাদকমুক্ত’ করতে চাই। ঈদের দিন সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে পুলিশ অফিসার ও ফোর্সের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

ড. বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদকমুক্ত দেশ গড়তে বাংলাদেশ পুলিশকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত করতে শূন্য সহিষ্ণুতার (জিরো টলারেন্স) নীতিতে কাজ করছি। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিরা, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।