মাদারীপুর শহর রক্ষা বাঁধে ধস

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২২:১৮

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে আড়িয়াল খাঁর তীব্র স্রোতে শহর রক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার ধসে গেছে। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। এদিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলেছেন, আতঙ্ক কেটে গেছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ফলে ভাঙন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে হঠাত্ করে শহর রক্ষা বাঁধে ও ওয়াকওয়ের প্রায় ৫০ মিটার এলাকা আড়িয়াল খাঁর গর্ভে ধসে যায়। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরই জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্ট করা হয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা জানান, নদী ভাঙন এখন নিয়ন্ত্রণে। প্রতিদিন জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষা করা হচ্ছে। বাঁধের প্রায় ৫০ মিটার ধসে গেছে। এছাড়াও নদী সংলগ্ন ওয়াকওয়ের কিছু অংশ নদীতে ধসে যায়।