মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
মেলান্দহে নৌকাডুবিতে একই বাড়ির তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাগবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। জানা গেছে, ঈদ আনন্দ উপভোগ করতে বন্যার পানিতে নৌকা ভ্রমণে বের হয় পরিবারের সদস্যরা। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে নৌকাটি তলিয়ে যায়। এ সময় বাগবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে নূর নবী (৩২), রমজান আলীর ছেলে শামিম (১০) এবং আল আমিনের মেয়ে আছিয়া খাতুন (৫) নিখোঁজ হয়। স্থানীয় জহুরুল মেম্বার জানান, স্থানীয়রা উদ্ধার শেষে জামালপুর হাসপাতালে নিলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
