সেলিব্রেটি আড্ডা ‘আনন্দ সময়’

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২২:৩১

বিনোদন রিপোর্ট

 

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এটিএন বাংলা। ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় আজ সন্ধ্যা ৬টা প্রচার হবে সেলিব্রেটি আড্ডা ‘আনন্দ সময়’। সেলিব্রেটি তারকাদের অংশগ্রহণে ১০ পর্বের বিশেষ আড্ডার অনুষ্ঠান ‘আনন্দ সময়’। ঈদের দিন থেকে এটি প্রচার হচ্ছে। এবারের আয়োজনে অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক ওমর সানী, অনন্ত জলিল, আমিন খান, সায়মন, অভিনেতা আনিসুর রহমান মিলন, সজল, নাঈম অভিনেত্রী নাদিয়া, বাঁধন, ভাবনা, সাফা কবীর কণ্ঠশিল্পী আরেফিন রুমি, পড়শী, চিত্রনায়িকা মৌসুমী, মাহিয়া মাহি, বর্ষা, নিপুণ, আঁচল ও চলচ্চিত্রাভিনেতা মিশা সওদাগর। ভিন্ন আঙ্গিকে সাজানো অনুষ্ঠানটিতে থাকছে ছোট ছোট সব সেগমেন্ট। উপস্থাপকের সঙ্গে আলাপচারিতায় উঠে আসবে নানা তথ্য। দর্শকরা জানতে পারবেন তাদের ব্যস্ততা, কাজের অভিজ্ঞতা, সময়ের চ্যালেঞ্জ, স্টেজ পারফর্মেন্স, জীবনের চাওয়া ও প্রাপ্তির সমীকরণ ইত্যাদি। প্রিয় তারকাদের নানা বিষয় নিয়ে ভক্তদের থাকে নানারকম আগ্রহ। ছোট বা বড়পর্দা কিংবা সংগীত জগত্। যে অঙ্গনেরই হোক না কেন, ভক্তরা চান প্রিয় তারকাদের মুখের কথা শুনতে। আর এ জন্যই ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রিয় তারকাদের অংশগ্রহণে নির্মিত হয়েছে সেলিব্রেটি শো ‘ঈদ আড্ডা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়ক নিরব ও ইমন এবং পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও নন্দিনী ইসলাম।