চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার ঢাকার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হচ্ছে আজ বুধবার। দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে চসিক নির্বাচন হচ্ছে না। তাই আইন অনুযায়ী মেয়র হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন সরকার নিযুক্ত এই প্রশাসক।
