রাজধানীর হাজারীবাগের গণকটুলি এলাকায় আশা (১৮) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আব্দুল্লাহকে পুলিশ আটক করেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহ তার স্ত্রীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে গতকাল হাতিরঝিলে রাস্তার পাশের একটি কাঁঠালগাছে ঝুলন্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ।
