দুর্নীতির তদন্তের মুখে দেশ ছাড়লেন স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০১:২১

দুর্নীতির একটি অভিযোগের তদন্ত শুরু হওয়ায় দেশ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেনস্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস। বিবিসির এক খবরে বলা হয়েছে, ৮২ বছর বয়সী কার্লোস দেশ ছেড়ে যাবার সিদ্ধান্তটি এক চিঠির মাধ্যমে তার ছেলে ফিলিপেকে জানিয়েছেন। ছয় বছর আগে ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন কার্লোস। তবে তিনি জানিয়েছেন, তদন্তের জন্য যদি তার সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে তার সাথে যোগাযোগ করা যাবে।