তথ্যপ্রযুক্তি ডেস্ক
চার বাংলাদেশি লাইকি তারকার আইডি বন্ধ করে দিয়েছে চীন ভিত্তিক জনপ্রিয় ভিডিও নির্মাণ ও শেয়ারিং অ্যাপ লাইকি ।
সমপ্রতি তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে লাইকি কর্তৃপক্ষ তাদের আইডি বন্ধ করে দেয়।
অভিযুক্তদের মধ্যে আছেন- ইয়াসিন আরাফাত অপু ওরফে অপু ভাই ও প্রিন্স মামুন। সমপ্রতি তাদের বিরুদ্ধে মারপিট, বিশৃঙ্খলা, অশালিন অঙ্গভঙ্গি-সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। সর্বশেষ রাস্তা আটকে ভিডিও তৈরির নামে বিশৃঙ্খলা ও মারপিটের ঘটনায় অপুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়ার আগে থেকেই সমপ্রতি বিভিন্ন ঘটনায় আলোচনায় আসেন অপু ও মামুন। মারামারি এবং হিংসাত্মক বিষয় ছড়িয়ে তরুণ সমাজকে বিপথগামী করার অভিযোগে ফেসবুক গ্রুপ ‘সাইবার ৭১’ এর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে লাইকি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়।
৪ আগস্ট ২০২০ আইডি বন্ধ সংক্রান্ত বিবৃতি দিয়েছে লাইকি কর্তৃপক্ষ। বন্ধ হওয়া লাইকি আইডিগুলো হলো- Princemamun143, yasin_arafat_opu, 299080061, 326096824।
