স্পোর্টস রিপোর্টার
অক্টোবরে মালদ্বীপে এএফসি কাপের গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের জার্সি গায়ে মাঠে নামাতে আসছেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন অ্যাজভেডো দা সিলভা রবিনহো। নেইমারের শহর সাওপাওলর এই ফুটবলার ব্রাজিলিয়ান লিগের বিখ্যাত দল ফ্লুমিনেন্স থেকে বসুন্ধরায় আসছেন। আগস্টেই ঢাকায় আসার কথা রয়েছে রবিনহোর। বাংলাদেশের ফুটবল দর্শক ব্রাজিলের তারকা রবিনহোর নাম জানেন। ইনি সেই রবিনহো নন। ইনি আরেক জন ফুটবলার হলেও তাকেও হেলা করার সুযোগ নেই। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন ২৫ বছর বয়সি রবিনহোর ভিডিও দেখে সবুজ সঙ্কেত দিয়েছেন। এছাড়াও অস্ট্রেলিয়ান এবং এক জন ইরাকি ফুটবলার আসতে পারেন কিংসে।
