ধাক্কা সামলেছে পাকিস্তান

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২১:০৬

 

স্পোর্টস রিপোর্টার

করোনা অনেক কিছুই বদলে দিয়েছে ক্রিকেটের। সেই বদলের সুরটা সবচেয়ে বেশি ধরা পড়েছে ইংল্যান্ডে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টানা তৃতীয় টেস্ট শুরু হয়েছে গতকাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দুটো টেস্ট হয়েছিল এখানে। গতকাল শুরু হলো পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। আর এই টেস্টের প্রথম দিনে একটু হলেও নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে পাকিস্তান।

৪৩ রানেই ২ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তানকে খেলায় ফিরিয়েছেন শান মাসুদ ও বাবর আজম। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা ৪০ ওভারে ২ উইকেটে ১১৩ রান তুলেছে।

আগে ব্যাট করতে নামা পাকিস্তান প্রথম উইকেট হারায় ৩৬ রানে। আবিদ আলী জোফরা আর্চারের বলে বোল্ড হন। এরপর কোনো রান না করেই ক্রিস ওকসের বলে ফিরে আসেন আজাহার আলী।

মাসুদ ও আজম ৪৫ রান করে উইকেটে আছেন।