চীনা পৃষ্ঠপোষকমুক্ত আইপিএল

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২১:০৬

সমালোচনার মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে পৃষ্ঠপোষক হিসেবে নিজেদের প্রত্যাহার করে নিল চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি, তবে শিগিগরই আসবে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। গেল জুনে ইন্দো-চায়না সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষের পর ভারতীয়দের রোষানলে পরে ভিভো। ভিভো ২০১৮ সাল থেকে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে চুক্তি করে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে। এ চুক্তি অনুযায়ী ভিভো বিসিসিআইকে ২ হাজার ১৯৯ কোটি রুপি দিয়েছে। জানিয়ে রাখা ভালো, আগামী সেপ্টেম্বর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইপিএল ২০২০ অনুষ্ঠিত হবে।