হিলি বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২১:০৯

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুরোদমে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার সকাল ১১টার দিকে ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে গত পাঁচ দিন এই বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া বন্ধ থাকে। বুধবার থেকে আবারও পুরোদমে শুরু হয়েছে বন্দরের সকল কার্যক্রম। এতে করে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে।