আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২২:০৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আট জন আহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে বগাদী গ্রামের ফাহিম নামের এক অটোরিকশাচালককে মারধর করে একই গ্রামের মোশাররফের লোকজন। এই নিয়ে গতকাল সকালে ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেবের নেতৃত্বে সালিশবৈঠক বসে তার কার্যালয়ে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আড়াইহাজার-গোপালদী সড়ক বন্ধ হয়ে যায়। থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণ করে। আহতদের মধ্যে ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়।