শহিদ শেখ কামাল সাধারণ জীবনযাপন করতেন :মেয়র তাপস

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২২:০৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, জাতির পিতার সন্তান হওয়া সত্ত্বেও শহিদ শেখ কামাল একেবারেই সাধারণ জীবনযাপন করতেন। গতকাল সকালে শহিদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি শেখ কামালসহ ১৫ আগস্ট যারা শাহাদত বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন।