মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন ডিজি

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২২:০৭

বিশেষ প্রতিনিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মুহাম্মদ আহসানুল জব্বার। তিনি সদ্য অবসরে যাওয়া মো. জামাল উদ্দীন আহমেদের স্থলাভিষিক্ত হলেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গতকাল বুধবার নতুন ডিজি দায়িত্ব গ্রহণ করেছেন। অবসরে যাওয়া জামাল উদ্দিন ২০১৭ সালের ২৯ জুন সংস্থাটির ডিজি হিসেবে নিয়োগ পান। গত বছর তার মেয়াদ আরো একবছর বাড়ানো হয়। যা ২১ জুলাই শেষ হয়। মো. জামাল উদ্দিন ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, নতুন ডিজি চলমান এ কর্মসূচিকে অব্যাহত রাখলে আরো গতিশীল হবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।