ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় পূর্ব-শত্রুতার জের ধরে বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে ডগরতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতদের পিতা সোহরাব হোসেন আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ইসরাফিল ওরফে ভুট্টো নামের একজনকে আটক করেছে।
আহতরা হলেন, সোহরাব হোসেনের ছেলে শাকিল ও তার ছোট ভাই সাবু। আটককৃত ইসরাফিল ওরফে ভুট্টো একই এলাকার মৃত সফু মাস্টারের ছেলে।
