চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মো. রমজান আলী ও আব্দুল মান্নান মান্না নামে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। গত মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ গ্রামের সুলতান ফকির মাজারগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, গ্রেফতার হওয়া রমজান একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার সহযোগী মান্না। রমজানের বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়ায় ছিনতাই, মাদক ব্যবসা, দখলদারি, যৌন হয়রানি, খুনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। রমজান ও তার সহযোগীর নামে পটিয়া থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
