বর্ষপঞ্জির একটি মাস যে একটি জাতির ললাটে গভীরতম শোকের ক্ষতচিহ্ন এঁকে দিতে পারে, তা বিশ্বের কোনো দেশ ও জাতির ইতিহাসে নেই। বাংলাদেশ এবং আগস্টকে শোকের বন্ধন ছিঁড়ে কোনোদিন আর ভিন্ন করা যাবে না। সম্ভবও নয়। আগস্ট তাই জাতীয় জীবনে দুর্বিষহ এক শোকের মাস। অমোচনীয় কলঙ্ক এবং নিষ্ঠুরতার মাস।
১৯৭৫ সালের ১৫ আগস্ট নিকষ অন্ধকারময় রাত পোহাবার আগে নৃশংস পাষণ্ডের দল অতর্কিতে হত্যা করে বাঙালির প্রাণপ্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে হত্যা করে তার প্রিয়তমা জীবনসঙ্গিনী, তিন পুত্র, দুই পুত্রবধূ, একমাত্র রক্ত সহোদরসহ অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকে। বঙ্গবন্ধুসহ সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।
বিদেশে অবস্থান করায় সৌভাগ্যক্রমে নিষ্ঠুরতার সেই কালরাতে জীবনে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই আদরের কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। কী নিদারুণ শোকযন্ত্রণায় গত ৪৫টি বছর তারা সর্বংসহা হয়ে প্রিয় পিতার অসম্পূর্ণ স্বপ্ন পূরণের দায়িত্ব পালন করে যাচ্ছেন, ভাবলে বিস্ময় জাগে।
লেখক :নাট্যব্যক্তিত্ব ও আহ"ায়ক, সম্প্রীতি বাংলাদেশ
