বগুড়ায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়ালো

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৯:৪৯

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরও আক্রান্ত হয়েছেন ৫১ জন। সুস্থ হয়েছেন ১২৩ জন। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৪৯ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৭৭২ জন। 

বৃহস্পতিবার বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। 

ডা. ফারজানুল ইসলাম জানান, নতুন আক্রান্তদের মধ্যে আছেন বগুড়া সদরে ৪৩ জন, দুপচাঁচিয়ায় তিন জন, আদমদীঘিতে দুইজন, শেরপুরে দুইজন এবং শিবগঞ্জে একজন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৪, নারী ১৬ ও একজন শিশু রয়েছে। 

আরও পড়ুন: কক্সবাজার জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটিতে শিবির-ছাত্রদলকর্মী ও মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩২ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৩০টি নমুনা পরীক্ষা করে ১৯ জন করোনা ভাইরাসে সনাক্ত হয়েছেন। 

ইত্তেফাক/এসি