আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেফতার

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৯:৩৬

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

বৃহস্পতিবার পুলিশের এন্টি টেররিজম ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেলে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে সজিব হোসাইনকে (২৬) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সজিব জানায়, তারা দীর্ঘদিন ধরে অনলাইন প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

ইত্তেফাক/ইউবি