ভয়ানক মহামারি ঘরে বসে মরছি
মানসিক ব্যাধি আজ কখন কী করছি।
টিভি দেখি। পোস্টগুলো ফেসবুকে পড়ছি
সন্ধ্যায় জ্যোত্স্নার ফুলগুলো ধরছি।
ঘরে আছি একা একা হইচই নাচছি।
আয় তবে সহচরী—ভুল সুরে গাচ্ছি।
সারা দিন খাইদাই। কাচ্চি না লাচ্ছি।
সভ্যতা সংকটে সেটা টের পাচ্ছি।
কাজ নাই। বেকারের সংখ্যা তো বাড়ছে।
করোনার সাথে বলো কোন দেশ পারছে?
ধনীলোক গরিবের সম্পত্তি কাড়ছে।
মানুষ কি করোনায় জিতছে না হারছে?
এইভাবে পৃথিবীটা কতোদিন চলবে?
আশাবাদী কথা চাই। কেউ সেটা বলবে?
