বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নরসিংদী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম। বুধবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠানে পরিষদের নবগঠিত কমিটির আহ্বায়ক অনিল কুমার ঘোষ, সদস্য সচিব অধ্যাপক সুব্রত দাসসহ কমিটির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দকে মানবতা ও দেশের কল্যাণে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন কমিটির সদস্য সাংবাদিক নিবারণ রায়, শ্যামল কুমার সাহা, শিক্ষক জ্যোতিরাম দাস, সাংবাদিক হলধর দাস, প্রণয় সাহা সেন্টু, মালা রানি দাস, আঁখি রানি দাস প্রমুখ।
