চেহলাম

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:২৫

খন্দকার আজহারুল হক

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, সেনবাগ উপজেলা ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কৃতী সন্তান ড. খন্দকার আজহারুল হকের চেহলাম উপলক্ষ্যে আজ শুক্রবার বাদ আসর ঢাকার সাত মসজিদ হাউজিং এতিম খানায় ও ধানমন্ডি তাকওয়া মসজিদে কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের নিজ নিজ অবস্থান থেকে মরহুমের জন্য দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন ঢাকার সেনবাগ পেশাজীবী পরিষদের সভাপতি হাসান মঞ্জুর।