নেত্রকোনায় ডিসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:২৯

নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলামের নেত্রকোনা থেকে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরানের পরিচালনায় বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেত্রকোনা জেলা প্রেসক্লাব সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন নেত্রকোনার পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খোকন, প্রাবন্ধিক স্বপন কুমার পাল, জেলা উদীচীর সহসভাপতি মাসুদুর রহমান খান, সিপিবির জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কোহিনূর বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, অধ্যাপক নাজমুল কবির, বারসিকের সমন্বয়কারী অহিদুর রহমান, সাংবাদিক সঞ্জয় সরকার প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার জেলা প্রশাসক মঈনউল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।