ড্রেজারে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:২৯

এনায়েতপুরে যমুনা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ করায় হয়রানিমূলক মামলার নিন্দা ও স্থায়ীভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে এনায়েতপুর হাট চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে এনায়েতপুর থানা জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক ডনুর সভাপতিত্বে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত আলী, এ বি এম শামীম হক, খুকনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজউদ্দিন ব্যাপারী, ইউপি সদস্য সোহরাব আলী, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ব্যাপারী বক্তব্য রাখেন।