এই শ্রাবণে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। খেটে-খাওয়া ও শ্রমজীবীরা এ গরমে নাকাল হয়ে পড়েছেন। মাঠেঘাটে কাজের ফাঁকে মানুষ গাছের তলায় শরীরটাকে এলিয়ে দিচ্ছেন। রিকশাচালক আবু হোসেন জানান, একটু রিকশা চালালেই পুরো শরীর ঘামে ভিজে যাচ্ছে। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিত্সাকর্মকর্তা (আর এম ও) ডা. আরিফুর রহমান জানান, তীব্র গরমে শিশুসহ সবাইকে নরম অথবা তরল খাবার, খাবার স্যালাইন এবং লেবু ও চিনি মিশিয়ে শরবত খেতে হবে। এ সময় মৌসুমি ফল বিশেষ উপকারী।
