রংপুর বিভাগে বৃহস্পতিবার আরো তিন জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২০ জনে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আমিন আহমেদ খান জানান, এই বিভাগে গত ২৪ ঘণ্টায় মৃত্যু আরো তিন জন। সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮৮৬ জন। এছাড়া রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনসহ মোট ৫৮ হাজার ২৩৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৪ হাজার ৮৭৭ জন রোগী সুস্থ হয়েছেন।
