দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউপির সোনাতলা এলাকায় পদ্মা নদীতে ডিঙি নৌকা ডুবে গৃহবধূ সেলিনা খাতুন ও তার ছেলে সিয়াম (৯) মারা গেছেন। বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, বাবার বাড়ি সোনাতলা এলাকার তালতলা ঘাট থেকে সাহেবনগর নিজ বাড়ি যাবার পথে মহাবুল বিশ্বাসের বাগানের কাছে ডিঙি নৌকাটি ডুবে যায়। এরপর গৃহবধূ সেলিনা খাতুনের বাবা রসুল মন্ডল ও ছেলে সাগর সাঁতরে তীরে উঠলেও সেলিনা খাতুন ও সিয়াম ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, টিনের তৈরি একটি পাতলা ডিঙি স্রোতের কবলে পড়ে উলটে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
