দেবীগঞ্জে নদী থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:৩২

উপজেলার সোনাহার ইউনিয়নের খরখড়িয়া নদী থেকে এক শিশুকন্যার লাশ বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা উদ্ধার করেছে। মৃত রেহেনা আক্তার (৯) নুরুরবাজার গ্রামের আব্দুর রউফের মেয়ে। সোনাহার ইউনিয়নের চেয়ারম্যান রহিমুল ইসলাম বুলবুল জানান, বুধবার রেহেনা বাড়ির কাছে খরখড়িয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন জেলেসহ জাল দিয়ে নদীতে রেহেনাকে দিনভর খুঁজেও উদ্ধার করতে পারেনি। পরে  বৃহস্পতিবার মূল নদী থেকে এক কিলোমিটার অদূরে নদীর কিনারে রেহেনার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে রেহেনার পরিবার লাশ উদ্ধার করে। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।