খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাতটি গ্রামে নতুন করে বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে বৃহত্তর মাঝপাড়া চারটি গ্রামের ৬০০ পরিবার ও তবলছড়ি ইউনিয়নের আদর্শপাড়া তিনটি গ্রামের ৫০০ পরিবার মোট ১ হাজার ১০০ পরিবার নতুন বিদ্যুত্ সংযোগ পেল। বুধবার শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এ বিদ্যুত্ সংযোগ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন—খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা বিভিশন কান্তি দাশ, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা প্রমুখ।
