ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার। সংসদ সদস্য ছাড়াও জেলায় নতুন করে আরো আট জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৭ জনে। মারা গেছে আট জন।
সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার বলেন, গত ৩ আগস্ট আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে ৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়। অন্যরা হলেন সদর উপজেলার এক জন, পীরগঞ্জ উপজেলার এক জন ও রাণীশংকৈল উপজেলায় ছয় জন।
