আগৈলঝাড়ায় ছয় জুয়াড়ি গ্রেফতার

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:৩৫

আগৈলঝাড়ায় জুয়ার আসর থেকে মাদকসেবী ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের বড়ইতলা নামক স্থানে জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলার টাকাসহ ছয় জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এসআই মোক্তার হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।