ফুলবাড়ীতে পুকুরে ডুবে নিলয় চন্দ্র (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নিলয় ঐ গ্রামের মিলন চন্দ্রের ছেলে। নিলয় বাড়ির উঠানে খেলা করার একপর্যায়ে পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
