বাংলাদেশ হকি ফেডারেশন ২০ জন খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছে। তারা বিমানবাহিনীর অধীনে ফিটনেস ট্রেনিং করবে বলে জানায় ফেডারেশন। রবিবার দুপুর ২টায় পুরাতন বিমান বাহিনীর ফ্যালকন হলে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন—শফিউল আলম, প্রিন্স লাল, নাঈম উদ্দিন, সারোয়ার মুর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন, আবেদ উদ্দিন, রাজিব দাস, সিহাব হোসেন, আলামিন মিয়া, দেবাশিস কুমার রায়, সাকিব মাহমুদ অভি, জাহিদ হোসেন, সাবেদুর রহমান মিঠু, সোয়েব মল্লিক তনয়, মেহরাব হাসান সামিন, রকিবুল হাসান, মেহেদী হাসান, নুরুজ্জামান নয়ন, আমিরুল ইসলাম, ওবায়দুর রহমান জয়।
