মাদক বিক্রিতে বাধা, পাঁচ জনকে পিটিয়ে জখম

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২২:০৪

সোনারগাঁওয়ে বাড়ির সামনে মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের পাঁচ জনকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার  উপজেলার পিরোজপুর ইউনিয়ানের মৃধাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতে আহতদের বাবা হাজি কামরুল হাসান সোনারগাঁও থানায় অভিযোগ করেছেন। অভিযোগকারী জানান, পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের মোতালেব, মাজহারুল, মোশারফ, মাসুদসহ আরো বেশ কয়েক জনের সহযোগিতায় সুজন, শাকিল, রাজু ও হূদয় মৃধাকান্দি গ্রামে আমার নিজ বাড়ির সামনে মাদক সেবন ও বেচাকেনা করত। এতে আমার ছেলে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে  হামলা চালিয়ে পরিবারের পাঁচ জনকে মারাত্মক জখম করে।