করোনায় পশ্চিমবঙ্গের সিপিএম নেতা ও সাবেক মন্ত্রীর মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০০:৪৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের সাবেক পরিবহনমন্ত্রী এবং সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলকাতার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। গত ৩০ জুলাই কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তার।এর পরদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের সমস্যা থাকায় সেখানে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল। গত ৩ আগস্ট থেকে ভেন্টিলেশনে রাখা হয় তাকে। করোনায় তার দুটি ফুসফুসেই নিউমোনিয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি বলেছেন, তার মৃত্যুতেপশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনের অপুরণীয় ক্ষতি হলো। -এনডিটিভি