সৌদি প্রিন্সের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা সাবেক গোয়েন্দা কর্মকর্তার

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০১:০৭

সৌদি প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন দেশটির সাবেক একজন গোয়েন্দা কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করেন ড. সাদ আলজাবরি নামের ওই কর্মকর্তা। তিনি অভিযোগে উল্লেখ করেন, সাংবাদিক জামাল খাসোগিকে যেভাবে মারা হয়েছিল, তাকেও একই ভাবে কানাডায় ‘হিটম্যান’ পাঠিয়ে মারার চেষ্টা করা হয়েছিল। তাকে সৌদি আরবে ফিরিয়ে নিয়ে যাবার জন্য তার বাহিনী অনেক চেষ্টা করেছিল। সেটি না পেরে হত্যার চেষ্টা চালানো হয়। তবে মামলার ব্যাপারে সৌদি প্রিন্সের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।