ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এটিএন বাংলা। ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হচ্ছে সেলিব্রেটি তারকাদের অংশগ্রহণে ১০ পর্বের বিশেষ আড্ডার অনুষ্ঠান ‘আনন্দ সময়’। ঈদের দিন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায় প্রচার হচ্ছে অনুষ্ঠানটি। এবারের আয়োজনে অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক ওমর সানী, অনন্ত জলিল, আমিন খান, সাইমন সাদিক, অভিনেতা আনিসুর রহমান মিলন, সজল, নাঈম অভিনেত্রী নাদিয়া, বাঁধন, ভাবনা, সাফা কবীর কণ্ঠশিল্পী আরেফিন রুমি, পড়শী, চিত্রনায়িকা মৌসুমী, মাহিয়া মাহী, বর্ষা, নিপুণ, আঁচল ও মিশা সওদাগর। তারকাদের অংশগ্রহণে নির্মিত এই সেলিব্রেটি শো ঈদ আড্ডা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়ক নিরব ও ইমন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও নন্দিনী ইসলাম।
