সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
সদরপুরে কৃষক-কৃষানিরা সোনালি আঁশের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাট কেটে পুকুর-ডোবায় বা খাল-বিলে পচানোর জন্য ডুবিয়ে রাখা হচ্ছে। আঁশ ছাড়ানো, ধোয়া, শুকানো ও বাজারজাতকরণের কাজ চলছে।
অনেকে জানান, বাজারে পাটের দাম পাচ্ছেন না। সদরপুর কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার ৯টি ইউনিয়নে এ বছর পাটের চাষ হয়েছে মোট ১০ হাজার ৬২৮ হেক্টর জমিতে। হেক্টরে উত্পাদনের লক্ষ্য ধরা হয়েছিল ১ লাখ ৬৭ মেট্রিক টন। অতিবৃষ্টি, অগ্রিম বন্যায় পাট তেমন ভালো হয়নি। পর্যাপ্ত পানিতে জাগ দেওয়ায় আঁশের মান ভালো হয়েছে।
