রংপুর বিভাগে করোনায় আরো দুই জনের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২১:০২

নতুন আক্রান্ত ১৫৪ জন

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর বিভাগের আট জেলায় শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা  বেড়ে দাঁড়াল ৭ হাজার ৪০ জন এবং মৃত্যু আরো দুই জন বেড়ে দাঁড়িয়েছে ১২২ জনে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলায় করোনা ভাইরাসে নতুন করে ১৫৪ জন আক্রান্ত হয়েছে। এ সময় দিনাজপুুরে দুই জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্তের মধ্যে দিনাজপুুরে ৫১, ঠাকুরগাঁওয়ে ২৮, রংপুরে ২৬, পঞ্চগড়ে ১৪, কুড়িগ্রামে ১১, লালমনিরহাটে ৯, গাইবান্ধায় আট এবং নীলফামারী জেলায় সাত জন রয়েছে। এদিকে এসব জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৪২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।