সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে বৃহস্পতিবার ক্রেতা সেজে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে পুলিশের তালিকায় থাকা শহরের মাদক ব্যবসায়ী বাবু ওরফে জঞ্জালু (৪২)। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম।
দণ্ডপ্রাপ্ত ঐ মাদক ব্যবসায়ীর নামে সৈয়দপুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সৈয়দপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান।
