আটক ৪
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
মদনে শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ ও নারীসহ ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে। অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল জামাল উদ্দিন জানান, বেঞ্চে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সদস্য এসআই বিপ্লবসহ ২০/২৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ব্যাপারে কোনো পক্ষই অভিযোগ করেনি।
