ধামরাই (ঢাকা) সংবাদদাতা
শোকাবহ ১৫ই আগস্টকে সামনে রেখে ধামরাইয়ে ত্রাণ সহায়তা নিয়ে বানভাসিদের পাশে দাঁড়িয়েছেন কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রবিউল করিম। ৫ শতাধিক বানভাসি পরিবারের জন্য গতকাল শুক্রবার নিজস্ব অর্থায়নে তিনি এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। রবিউল করিমের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ অন্য নেতাকর্মীদের নিয়ে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। বণিক সমিতির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
