সোনারগাঁওয়ে অটোরিকশাসহ চালক দুই দিন নিখোঁজ

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২১:৫৬

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের মীরেরবাগ গ্রামের আশু মোল্লা নামের এক অটোরিকশা চালক দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার বিকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায়  আশু মোল্লার বড় ভাই বেনু মোল্লা বাদী হয়ে গতকাল শুক্রবার সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বেনু মোল্লা উল্লেখ করেন, গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে আশু মোল্লা বের হন। কিন্তু গভীর রাতেও তিনি বাড়িতে না ফেরায় বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তাকে পাননি। তার ব্যবহূত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বর্তমানে আশু মোল্লা অটোরিকশাসহ নিখোঁজ রয়েছেন।